• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার হরণ করেছে: হাফিজ ইব্রাহিম

১২ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫১:৩৯

আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার হরণ করেছে: হাফিজ ইব্রাহিম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির মূল উদ্দেশ্য হলো- যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা। তারা রাষ্ট্রক্ষমতা দখল এবং তা অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাটতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। দেশের মানুষের বাকস্বাধীনতাও কেড়েছে নিয়েছে। উন্নয়নের নামে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

Ad

১২অক্টোবর শনিবার সকালে দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়ন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

হাফিজ ইব্রাহিম বলেন, আওয়ামী লীগ কোনো মানুষের দল ছিল না। আওয়ামী লীগ মাস্তানি, চাঁদাবাজি আর মানুষের অধিকার হরণের দলে পরিণত হয়েছিল।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক ও দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, বিএনপি নেতা নাজিম উদ্দিন হাওলাদার, চরপাতা ইউনিয়নের সভাপতি মন্নান হাওলাদার, যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলান জহিরসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us