• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০৯:২১ (09-May-2026)
  • - ৩৩° সে:

সাবেক সংসদ সদস্য হেনরি স্বামীসহ গ্রেফতার

৩০ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:২০:২৩

সাবেক সংসদ সদস্য হেনরি স্বামীসহ গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

৩০ সেপ্টেম্বর সোমবার বিকেল মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার মো. দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী মো. লাবু তালুকদার বেশ কয়েক দিন যাবত গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর সোনাপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯। অভিযানে স্বামীসহ হেনরিকে গ্রেফতার করা হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা
৯ মে ২০২৬ সকাল ১০:২৮:৫৫








Follow Us