• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩১:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

২৬ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৪১:২৫

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধা (সাদুল্লাপুর) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিধান চন্দ্র (৩১)। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী কমলি রানীও (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলেই মারা যান।

Ad

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামে দম্পতির নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত বিধান চন্দ্র পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। বিধান ও কমলি দম্পতির ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে অটো রিকশা চার্জে দেয় বিধান চন্দ্র। সকাল সাড়ে ৯টার দিকে সেই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার চিৎকার শুনে স্ত্রী কমলি রানী তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে দুজনে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসাইন বলেন, সকাল থেকেই হালকা বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির মধ্যেই অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে প্রথমে বিধান চন্দ্র ও পরে তার স্ত্রী কমলি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দম্পতির মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us