• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৬:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:১৯:৫০

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হওয়া রাফসা ও তাঁর বাবার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Ad

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আগের দিন বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে মেয়েকে নিয়ে নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হন তারা।

Ad
Ad

আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, পেশায় ব্যবসায়ী মহিদুর রহমান তার নয় বছরের শিশু কন্যাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

তিনি আরও জানান, খবর পেয়ে বুধবার সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us