• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মোংলায় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১০ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫১:০০

মোংলায় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে ও খাদ্যের মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করেছে মোংলা উপজেলা প্রশাসন ও নৌবাহিনী।

Ad

১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মোংলা বাজারের কাঁচা তরকারি, মুদি, মাছ-মাংসের দোকানে মনিটরিং করা হয়।

Ad
Ad

এ সময় মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের সাথে বাংলাদেশ নৌবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের পণ্যের বিক্রি তালিকা দেখেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। সাথে বাজারের মাংস, মুদি ও কাঁচা বাজার ব্যবসায়ীদের মূল্য তালিকা ও পরিষ্কার-পরিচ্ছিন্নতা না থাকায় মাংস বাজার, কাঁচা বাজার ও ফুটপাতে ব্যবসায়ীদের ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।

একই সাথে বাজার এলাকার ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন তারা। পাশাপাশি সকল ব্যবসায়ীদের তাদের বিক্রি পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা টানিয়ে রাখার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us