• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯:৫২

কুতুবদিয়ায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় স্বামীর নির্যাতনে স্ত্রী বেবি আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ৪ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়ায় এ ঘটনা ঘটে।

Ad

নিহত বেবি আক্তার ওই এলাকার শফি উল্লাহর স্ত্রী এবং একই ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ার আবু ছৈয়দের কন্যা। তাদের দাম্পত্য জীবনে তিন কন্যা ও এক ছেলে রয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস।

Ad
Ad

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তুচ্ছ বিষয়ে স্বামী শফি উল্লাহ ও তার স্ত্রী বেবি আক্তারের মধ্যে ঝগড়া হয়। এমন সময় স্বামী পেরেক সহিত একটি কাঠ নিয়ে মাথায় আঘাত করে। এতে বেবি আক্তারের অবস্থা আশংকাজনক হলে মুখে বিষ ঢেলে দেয়া হয়। তারপর বিষপানের নাটক সাজিয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, ঘটনার পর থেকে শফি উল্লাহ পলাতক রয়েছেন। তিনি একই এলাকার অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন বলে জানাযায়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us