• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি: আমির খসরু

৪ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:০৫:৪৫

আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি: আমির খসরু

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীদিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে।

Ad

৪ সেপ্টেম্বর বুধবার দুপুর দেড়টার দিকে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

খসরু মাহমুদ বলেন, জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে। যুব সমাজের আকাঙ্ক্ষা কি বুঝতে হবে।

আমির খসরু আগামীদিনের রাজনীতি ভিন্নরকম হবে উল্লেখ করে বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরো কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা সভাপতি সাবের আহম্মদ, সম্পাদক মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us