• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৬:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করলেন যুবদল নেতা

৩১ আগস্ট ২০২৪ দুপুর ০১:৫০:০৪

দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করলেন যুবদল নেতা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তা সংস্কারের কাজ করেছে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন যুবদল।

Ad

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের নিয়ে খাদা গর্তে ভরা রাস্তা সংস্কার করলেন বারৈয়াঢালা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. আনোয়ারুল আজিম।

Ad
Ad

এ সময় শতাধিক নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে বারৈয়াঢালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব মহালংকার কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

৩০ আগস্ট শুক্রবার সকালে ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।

এ বিষয়ে বারৈয়াঢালা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. আনোয়ারুল আজিম বলেন, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এ পূর্ব মহালংকা রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই শুক্রবার শতাধিক যুবদলের নেতাকর্মী ও এলাকার জনসাধারণকে সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে।

আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us