• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১১:২৮:৪৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ফেনীর পথে ঠাকুরগাঁও বিএনপি

২৬ আগস্ট ২০২৪ দুপুর ১২:২৬:৫৯

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ফেনীর পথে ঠাকুরগাঁও বিএনপি

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ট্রাক বোঝাই ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপির একটা টিম।

Ad

আজ ২৬ আগস্ট সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির একটি দল ত্রাণের ট্রাক নিয়ে রওয়ানা হয়েছেন।

Ad
Ad

এর আগে বন্যার তীব্রতার খবর পেয়েই ঠাকুরগাঁওয়ে ত্রাণ সংগ্রহ অভিযানে নামে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন টেলিফোনে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে দেশের বন্যাপ্রবণ অঞ্চলের জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে তারা এই পদক্ষেপ নিয়েছেন। এটা তারা অব্যাহত রাখবেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, বিস্কিট, চিড়ামুড়ি, খাবার স্যালাইনসহ একটি বড় ট্রাক বোঝাই ত্রাণ সামগ্রী। জেলা বিএনপির নেতৃত্বে ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬



Follow Us