• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেতাগীতে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে অনুদান দিয়েছে জামায়াত

২৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:০২:৪৩

বেতাগীতে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে অনুদান দিয়েছে জামায়াত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২ পরিবারকে ২ লক্ষ করে মোট ৪ লক্ষ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

Ad

নিহতরা হলেন, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিলখোলা গ্রামের অ্যাম্বুলেন্স চালক মো. টিটু হাওলাদার ও সোনার বাংলার  করুনা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী মো. লিটন মাতুব্বর।

Ad
Ad

২৫ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় আছমত আলী কলেজ শিক্ষক মিলনায়তনে আমীরে জামায়াতের পক্ষ থেকে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল নিহতদের পরিবারের কাছে এ অনুদানের টাকা হস্তান্তর করেন।

উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্নার সঞ্চালনায় ও উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা জামায়াতের সেক্রেটারি শায়খ আফজালুর রহমান, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, হোসনাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফুয়াদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us