• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৮:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে স্বামীর অণ্ডকোষ চেপে হত্যার দায়ে স্ত্রী আটক

২৩ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫৭:০৩

লালমনিরহাটে স্বামীর অণ্ডকোষ চেপে হত্যার দায়ে স্ত্রী আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় স্বামী ইসমাইল হোসেনের (৪৫) অণ্ডকোষ চেপে ধরে হত্যার অভিযোগে স্ত্রী ইতিমনিকে (৩০) আটক করেছে পুলিশ।

Ad

২২ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। আটক নিহতের স্ত্রী ইতিমনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি পূর্বপাড়া গ্রামের জগদীশের মেয়ে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, ১২ বছর আগে ধর্মান্তরিত হয়ে মায়া রানী থেকে ইতিমনি নাম ধারণ করে ইসমাইল হোসেনকে বিবাহ করেন। বিয়ের কয়েক বছর পরে ইতিমনি পূর্বের ধর্মীয় এক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন জনের কাছে টাকা ঋণ করে পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন। সেই ঋণ পরিশোধ করতে স্বামী ইসমাইলকে চাপ প্রয়োগ করায় চরমভাবে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে ইতিমনি প্রথমে তার স্বামী ইসমাইলকে দা দিয়ে আঘাত করে। ইসমাইলের আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে আপোষ করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় স্বামীর অণ্ডকোষ হাত দিয়ে চাপ দিয়ে (গোপনাঙ্গ) ধরলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতিমনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই থানা পুলিশ ইসমাইলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ইতিমনি পরকীয়া করত সেটাতে বাধা দেয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, নিহতের স্ত্রী ইতিমনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us