• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৯:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাঞ্ছারামপুরে চোর ধরতে বিদ্যুৎ ফাঁদ, চিনি ক্রয় করতে গিয়ে কিশোরর মৃত্যু

২২ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৪৮:১৯

বাঞ্ছারামপুরে চোর ধরতে বিদ্যুৎ ফাঁদ, চিনি ক্রয় করতে গিয়ে কিশোরর মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একটি দোকানে চোর ধরতে দোকানের সাটারে বিদ্যুতের ফাঁদ পেতেছে দোকানদার। সেই ফাঁদে চিনি ক্রয় করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে রায়হান (১২) নামের এক কিশোর।

Ad

২২ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কদমতলী গ্রামের কান্দু শাহ মাজার সংলগ্ন বাজারে ঘটনাটি ঘটেছে। ওই কিশোর কান্দুর শাহ মাজার সংলগ্ন বাজারের কবির হোসেনের চায়ের দোকানে কাজ করতেন।

Ad
Ad

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কতমতলী কান্দু শাহ মাজার সংলগ্ন বাজারে দোকান মালিক মিজান মিয়া চুরি ঠেকাতে দোকানের সাটারে বিদ্যুতায়িত করে রাখেন। একই বাজারের কবির হোসেনের চা দোকানের কর্মচারী রায়হান মিজান মিয়ার দোকানে চিনি আনতে গিয়ে সাটারে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে দোকানদার এগিয়ে এলে তিনিও বিদ্যুতের ফাঁদ পড়েন। পরে তিনি ছিটকে পড়েন। কিছুক্ষণ পর এলাকাবাসী রায়হানকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী বলেন, এর আগেও একাধিকবার মিজান মিয়ার দোকানে বিদ্যুতের ফাঁদে পড়েছিল সাধারণ ক্রেতা।

এ বিষয়ে মুদি দোকানদার মিজান মিয়া বলেন, ছেলেটি আমার দোকানে আসলে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিলে আমি দৌড়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম। বিদ্যুতের ফাঁদে আমিও পড়ি। পরে আমি জুড়ে টান দিলে আমি ছিটকে পড়ে লোকজনকে ডাকাডাকি করি। লোকজন এসে রায়হানকে নিয়ে হাসপাতালে যায়। আমার দোকানে আমি কোন বিদ্যুতের ফাঁদ পাতি নাই হয়ত দোকানে বিদ্যুতের তার লিক ছিল।

বাঞ্ছারামপুর মডেল থানার এস আই আরিফুল ইসলাম বলেন, ছেলেটি বিদ্যুৎ স্পর্শে মারা গেছে। বিষয়টি তদন্তের জন্য আমরা কদমতলী গিয়েছিলাম। নিহতের পরিবার ও গ্রামবাসী বিষয়টি পারিবারিকভাবে সমাধান করবেন বলে জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তে না দিয়ে দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us