• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৮:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা

২০ আগস্ট ২০২৪ রাত ০৮:৪৫:৪৮

সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

Ad

১৯ আগস্ট সোমবার দুপুরে কোতোয়ালি থানায় হওয়া এই মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

Ad
Ad

মামলাটি করেছেন সদর উপজেলার উপশহর এলাকার বাসিন্দা মো. রুহান হোসেন (৪১)। তিনি জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট সকাল থেকে দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনে রাজপথে নেমে আসে।

শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের হাসপাতাল মোড় এলাকায় জড়ো হলে সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগের নেতা–কর্মীরা শিক্ষার্থীদের ওপরে চড়াও হন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বন্দুক, পিস্তল, দেশি অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন।

বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, সোমবার দুপুরে একটি মামলা হয়েছে। হত্যা, হত্যার উদ্দেশ্যে হামলা ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলাটি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us