• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৫৬:৩৬ (05-May-2026)
  • - ৩৩° সে:

অতিবর্ষণে রাঙ্গামাটির কুকিমারায় সড়কে ধস

১৮ আগস্ট ২০২৪ দুপুর ১২:৪৫:০৮

অতিবর্ষণে রাঙ্গামাটির কুকিমারায় সড়কে ধস

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: অতিবর্ষণে বড়ইছড়ি-ঘাগড়া-রাঙামাটি সড়কের কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকায় সড়ক ধসে পড়েছে।

১৮ আগস্ট রোববার সকাল থেকে এই সড়কে মোটর সাইকেল ব্যতিত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে বড়ইছড়ি সিএনজি চালক সমিতির সভাপতি আমীর হোসেন বলেন, গত কয়েকদিনের অতি বর্ষণে বড়ইছড়ি-ঘাগড়া-রাঙামাটি সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধসে পড়ায় রোববার সকাল থেকে এই সড়কে মোটরসাইকেল ব্যতিত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

Ad

সিএনজি চালক হেমন্ত তনচংগ্যা এবং বড়ইছড়ি-রাঙামাটি বাস মালিক সমিতির লাইন ম্যান মোজ্জামেল হক বাহাদুর বলেন, এতদিন ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করলেও গত কয়েকদিনের অতি বৃষ্টিতে সড়কের কুকিমারা এলাকায় সড়কে ধসের ঘটনা ঘটেছে। এ কারণে রোববার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘আমিসহ সওজ’র কর্মীরা কুকিমারা এলাকায় আছি।  আমরা মেরামতের কাজ করছি। আশা করছি, আজ ৫টার মধ্যে ভাঙা অংশের মেরামত করে যান চলাচল উপযোগী করা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯










Follow Us