• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫২:৫১ (09-May-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে এএসপির সাক্ষাৎ

১৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮:৫৩

রাজাপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে এএসপির সাক্ষাৎ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা।

১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সহকারী পুলিশ সুপারের আমন্ত্রণে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

Ad
Ad

এ সময় ঢাকা, বরিশাল, ঝালকাঠি ও রাজাপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আন্দোলনে অংশ নেয়া অর্ধশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেীজন্য সাক্ষাৎ করেন।

Ad

সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা শিক্ষার্থীদের কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আন্দোলনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেনও তিনি।

পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলনে নিহত মো. মনির হোসেনের বাড়ি উপজেলার সমবায় বড় কৈবর্তখালী এলাকায় গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭




Follow Us