• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শেরপুর কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

১১ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৩৫:১১

শেরপুর কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুর কারাগার থেকে লুট হওয়া একটি চায়না ৭.৬২ আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে আনসার ভিডিপির সদস্যরা। ১০ আগস্ট শনিবার রাতে সদর উপজেলা পরিষদের গেটের বাম পার্শ্বে আবর্জনা স্তুপের উপর সাদা বস্তায় মোড়ানো অবস্থায় সেটি উদ্ধার করা হয়।

Ad

জানা যায়, শেরপুর জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট রাশেদুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলা প্রশিক্ষক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ৫ জন সশস্ত্র ব্যাটালিয়ন আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ ও অনুসন্ধান করে একটি চায়না ৭.৬২ আগ্নেয় অস্ত্র উদ্ধার করেন।

Ad
Ad

পরে উদ্ধারকৃত অস্ত্রটি আনসার ও ভিডিপির কোতে জমা করা হয়। ১১ আগস্ট রোববার দুপুরে সেনাবাহিনীর কাছে উদ্ধারকৃত অস্ত্রটি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। এই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার হতে কিছু সংখ্যক দুষ্কৃতকারী অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পে শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us