• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৮:০৫:৪৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪, উদ্ধার ১৭

১১ আগস্ট ২০২৪ সকাল ১১:৩৫:১৩

নোয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪, উদ্ধার ১৭

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মালবাহী ট্রলার ডুবে ৩ শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিহতরা হলেন- শিশু আজিজুল হক (২), তার ভাই আব্দুল কাদের (৩), আছিয়া বেগম (৩) ও লায়লা বেগম (৪৫)।

Ad

১০ আগস্ট শনিবার দুপুরে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ভাসানচর থানার  কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

ওসি মো. আবু জাফর বলেন, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১ জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যায়।

ওসি আরও বলেন, ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ রোহিঙ্গা ছিল। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। এ ঘটনায় একজন নিখোঁজের কোনো সত্যতা পাওয়া যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us