• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:৪১ (09-May-2026)
  • - ৩৩° সে:

ঘুষ ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক: কাদের সিদ্দিকী

১০ আগস্ট ২০২৪ সকাল ০৮:২০:১১

ঘুষ ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তাদের বিজয় ধরে রাখুক। দেশে ঘুষ ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক, এটাই প্রত্যাশা করি।  

৯ আগস্ট রাত সাড়ে ৯টায় টাঙ্গাইলে নিজ বাসভবনে প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

এ সময় তিনি বলেন, দেশটা আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতে ইসলামের না। দেশ ১৮ কোটি মানুষের। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। তাকে যদি আগেই দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হতো তাহলে দেশটার আরো উন্নতি হতো।

Ad

এ সময় তিনি পুলিশকে উদ্দেশ্য করেন বলেন, আপনারা থানায় যোগদান করে মানুষকে সেবা দেন। কোন দল বা গোষ্ঠীর হয়ে কাজ করবেন না। আপনাদের পিছনে সারা দেশ থাকবে। তা নাহলে বিপদে পড়বেন।

এছাড়া আগামী ১৫ আগস্ট সরকারিভাবে পালিত হবে নাকি অন্যভাবে পালিত হবে জানতে চান কাদের সিদ্দিকী। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্ট্যাচু ও ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙ্গে ফেলে মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭





Follow Us