• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:৩৯ (09-May-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৩০ জুলাই ২০২৪ সকাল ০৯:০৫:৪০

আশুলিয়ায় হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০৮ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

২৯ জুলাই সোমবার সকালে ঢাকা জেলার আশুলিয়া থানার পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- রাজশাহী জেলার আদিল ইসলাম (৩৮) ও একই জেলার মো. কবির হোসেন ওরফে শাহীন (৩৫)।

Ad
Ad

পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করে র‌্যাব।

Ad

মাদক কারবারিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্মতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭





Follow Us