• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুদের চক্রে ফেঁসে বিষপানে যুবকের আত্মহত্যা

২৯ জুলাই ২০২৪ বিকাল ০৫:১০:০০

সুদের চক্রে ফেঁসে বিষপানে যুবকের আত্মহত্যা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় সুদের টাকার চাপ সইতে না পেরে শফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

Ad

২৮ জুলাই রোববার উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের মরিয়ম বাজার শুশুলি তালেব পাড়া নামক এলাকায় ঘটনাটি ঘটেছে।

Ad
Ad

শফিকুল ওই এলাকার মৃত নবেজ উদ্দিনের ছেলে। সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসীর অভিযোগ, মরিয়ম বাজারে এলাকায় সুদ ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে । সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন অনেকেই।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, আত্মহত্যার খবরটি জানার পরই ঘটনাস্থলে পুলিশ যায়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us