• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৭:৫৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দেবিদ্বারে শ্বাসরোধে শিশু হত্যা, সৎ মা আটক

১৪ জুলাই ২০২৪ সকাল ০৮:১৮:২৬

দেবিদ্বারে শ্বাসরোধে শিশু হত্যা, সৎ মা আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে মো. আব্দুল্লাহ (৯) নামের এক শিশুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছেন তার সৎ মা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ওই নারীকে আটক করেছে।

Ad

১৩ জুলাই শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আমান উল্ল্যাহর ছেলে। ঘাতক নারী লিজা আক্তার আমান উল্ল্যাহর দ্বিতীয় স্ত্রী। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত শিশুটির বাবা আমান উল্ল্যাহ কুমিল্লার মেঘনায় একটি কোম্পানিতে চাকরি করেন। বছর তিনেক আগে আব্দুল্লাহর আপন মা বরিশালের এক পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান। পরে আব্দুল্লাহর বাবা আরেকটি বিয়ে করেন। ওই বিয়ের পর সৎ মা প্রথমে মেনে নিলেও তার নিজের একটি শিশুর জন্ম হওয়ার পর থেকে আব্দুল্লাহকে অন্য চোখে দেখা শুরু করেন। এ নিয়ে প্রায়ই ঝামেলা হতো সংসারে।

শনিবার বেলা ১১টার দিকে মাঠ থেকে খেলাধুলা করে এসে সৎ মায়ের কাছে শরীর ব্যথার ওষুধ ও পানি চায় আব্দুল্লাহ। পরে সৎ মা পানি এনে দিলে আব্দুল্লাহ ওষুধ খেয়ে তার ছোটভাইকে (সৎ মায়ের ছেলে) পানি নিক্ষেপ করে। এতে ক্ষিপ্ত হন সৎ মা। রেগে গিয়ে তার গায়ে থাকা ওড়না দিয়ে পেঁচিয়ে ধরেন শিশু আব্দুল্লাহর গলায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল্লাহর। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us