• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

১১ জুলাই ২০২৪ বিকাল ০৪:১২:৪৭

কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজুকে (২২) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

Ad

১১ জুলাই বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন, মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া, একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া, আবদুল মান্নান ও  ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল শিকদার। রায়ের সময় আসামিরা পলাতক ছিল।

মামলার এজহার সূত্রে জানা যায়, পাওনা টাকার জের ধরে ২০১৩ সালের ২ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেফটিক ট্যাংকে ফেলে দেয়া হয়। দেহটি মাটি চাপা দেয়া হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানীর পর আদালত ২২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us