• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৪০:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনার ভাঙ্গুড়ায় মাছ শিকারে ব্যবহৃত অবৈধ চায়না দোয়ারি জাল জব্দ

১১ জুলাই ২০২৪ সকাল ১০:০১:০০

পাবনার ভাঙ্গুড়ায় মাছ শিকারে ব্যবহৃত অবৈধ চায়না দোয়ারি জাল জব্দ

ভাঙ্গুড়া (পাবনার) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় দুটি দোকান থেকে নিষিদ্ধ ৩০টি চায়না দোয়ারি জাল আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডীপুর বাজারে চায়না দোয়ারি জালের মজুদের তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।

Ad
Ad

এ সময় দুটি দোকান থেকে নিষিদ্ধ ৩০টি চায়না দোয়ারি জাল আটক করা হয়। দোকানের মালিককে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি। জব্দ করা অবৈধ চায়না দোয়ারি জাল উপজেলা চন্ডিপুর বাজার মাঠে এনে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, বলেন জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে এই নিষিদ্ধ জাল দিয়ে মৎস্য আহরণ না করার বিষয়ে সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভাংগুড়া থানার এ এস আই আমির হামজা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us