• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১০ জুলাই ২০২৪ সকাল ০৭:৪৯:৩৬

নরসিংদীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নরসিংদীতে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৯ জুলাই মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর থানা প্রাঙ্গণে সদর থানা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

Ad
Ad

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, নরসিংদী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. লিটন খন্দকার, নরসিংদী চেম্বার অফ কমার্সের সভাপতি মোমেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোতালিব হোসেন পাঠান,  নরসিংদী সদর সার্কেল অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করার পাশাপাশি কোনো পুলিশ কর্মকর্তা আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে কিংবা অযথা কাউকে হয়রানি করলে সরাসরি জানানোর জন্য আহ্বান জানান ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us