• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজার-বান্দরবানে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৯ জুলাই ২০২৪ দুপুর ০১:০২:১৪

কক্সবাজার-বান্দরবানে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত দেড় হাজার গরীব ও দুঃস্থ জনসাধারণকে এই সেবা দেওয়া হয়।

Ad

৭ জুলাই সোমবার গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে স্থানীয় গরীব ও দুঃস্থদের মাঝে দিনব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

Ad
Ad

নাইক্ষংছড়ি, উখিয়া এবং ঈদগাঁও-ডুলাহাজারা এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ধারাবাহিক কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি।

উপস্থিত সেনাকর্মকতারা বলেন, প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজ করে থাকেন।

প্রতিবারের মতো এ বছরও তার অংশ হিসাবে দায়িত্বপূর্ণ এলাকার প্রত্যন্ত অঞ্চলের ১৫০০ জন দুস্থ, বয়স্ক, নারী, শিশু ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের জন্য বিভিন্ন দ্রব্য সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us