• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

৮ জুলাই ২০২৪ বিকাল ০৫:৪৩:৪৪

চৌহালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Ad

৮ জুলাই সোমবার সকালে বাড়ির পাশের যমুনা নদীতে ডুবে যায় শিশু মো. কাউছার (৩)। পরে অনেক খুঁজাখুঁজি করে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা।

Ad
Ad

৭ জুলাই রোববার বিকেলে বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে যায় অপর শিশু মো. মাহিম হোসেন (৫)। অনেক খুঁজাখুঁজি করে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা।

নিহত শিশু মাহিম হোসেন উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মজনু মিয়ার ছেলে ও  কাউছার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের মো. বায়জিদের ছেলে।

স্থানীয় ও নিহত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, শিশু কাউছার আলী সোমবার সকালে মায়ের রান্না করার সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের যমুনা নদীতে ডুবে মারা যায়  ও মাহিম হোসেন বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায় ৷ পরে স্থানীয়দের সহযোগিতায় ওই  শিশুদের মরদেহ উদ্ধার করে পরিবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান, নিহত শিশুদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়ছে।

এছাড়াও বন্যার সময় বাড়ির শিশুদের প্রতি বাড়তি নজরে রাখা, সাঁতার শেখানোসহ অভিভাবকদের বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us