• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মিঠাপুকুরে টয়লেটের গর্তে পড়ে ৩ জনের মৃত্যু

৪ জুলাই ২০২৪ সকাল ১১:৫৭:২৩

মিঠাপুকুরে টয়লেটের গর্তে পড়ে ৩ জনের মৃত্যু

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে টয়লেটের ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

Ad

৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।  

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫) বাড়ির পাশে লাউয়ের পাতা কাটার জন্য জন্য মই দিয়ে জাংলাতে উঠেন। এ সময় টয়লেটের ঢাকনা ধসে ভিতরে পড়ে যান তিনি।

মাকে বাঁচাতে ছেলে ঈদা মিয়া (৩৫) টয়লেটের ওই গর্তে নেমে মাকে উদ্ধারের চেষ্টা করতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশী তবারক হোসেনের ছেলে ইবনুল মিয়া (৩৬) এগিয়ে এসে তাদের উদ্ধারের জন্য ওই গর্তে নামেন। কিন্তু তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।  

পরে স্থানীয়রা খবর দিলে  ফায়ার সার্ভিসের একটি দল এসে টয়লেটের ট্যাংকে আটকা পড়াদের উদ্ধার করেন। কিন্তু গর্তে জমে থাকা ততক্ষণে কার্বন মনোক্সাইড গ্যাসে তাদের তিনজনেরই মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us