• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ক্ষেতলালে শিশুদের কাছে সিগারেট বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

২ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৩২:৪৩

ক্ষেতলালে শিশুদের কাছে সিগারেট বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে বিভিন্ন হাট-বাজারে অবাধে অপ্রাপ্ত বয়স্ক স্কুল-কলেজ পড়ুয়া শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে। যাদের বেশির ভাগেরই বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এসব শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৫০০ টাকা করে ১ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

২ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলার ভাসিলা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালতে উপজেলার ভাসিলা বাজারের মুদি দোকানি কফির উদ্দিনকে ৫০০ টাকা এবং মামরুল উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দোকানগুলোতে ব্যবসায়ীরা অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি করছেন। এমন খবরের ভিত্তিতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us