• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে যুবকের মাথাহীন মরদেহ উদ্ধার

১ জুলাই ২০২৪ সকাল ০৮:৪৬:২১

কক্সবাজারে যুবকের মাথাহীন মরদেহ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু বাকঁখালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মাথাহীন মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রামু থানা পুলিশ। ৩০ জুন রোববার দুপুর আড়াইটার দিকে বাঁকখালী নদীর দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবু তাহের দেওয়ান।

Ad
Ad

তিনি বলেন, রোববার দুপুরে নদীতে মাথা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহটি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে গলা কেটে হত্যার পর যুবকের মরদেহ বাঁকখালী নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দলকে খবর পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us