• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৬:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ

৩০ জুন ২০২৪ দুপুর ০২:৪৮:৪১

টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। ২৯ জুন শনিবার রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Ad

৩০ জুন রোববার সকালে অভিযুক্ত স্বামী মনিরকে (২৫) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। নিহত জেমি উপজেলার দিঘর ইউনিয়নের মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে এবং মনিরের বাসা ওই ইউনিয়নের সন্ধানপুর গ্রামে। তাদের সোহান (২) নামে এক ছেলে রয়েছে।

Ad
Ad

পুলিশ জানায়, মনির পেশায় একজন শ্রমিক। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ আগে থেকেই ছিলো। শনিবার রাতে জেমিকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত আড়াইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জেমি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বিষয়টা নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকাবাসী ঘাতক মনিরকে নিজ বাড়িতেই বেঁধে রেখেছিলো। পরে আমরা থানায় খবর দিয়ে তাকে পুলিশ হেফাজতে দিয়েছি।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেফতার করা হয়েছে। মনিরের মাকেও আমাদের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us