• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

২৫ জুন ২০২৪ দুপুর ০১:৫৩:৫২

বাসাইলে শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরের ভূমি হস্তান্তর করের ১ শতাংশ অর্থ হতে বাসাইল উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

Ad

২৫ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে বিদ্যালয়ে পাঠদানে মানসম্মত পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

এ সময় বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবু হানিফ সরকারসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us