• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৮:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্বশুরবাড়ি ফেরার পথে ৩ কন্যাসহ গৃহবধূ নিখোঁজ

৮ জুন ২০২৪ বিকাল ০৪:৫৭:১৩

শ্বশুরবাড়ি ফেরার পথে ৩ কন্যাসহ গৃহবধূ নিখোঁজ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পিতার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে তিন কন্যাসহ এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভূঁইয়ার স্ত্রী খালেদা আক্তার রিতু (২৮)। তার কন্যারা হলো- তাবাসসুম আক্তার (১০) তানিশা আক্তার (৭) ও হুমায়রা আক্তার (৫)।

Ad

৮ জুন শনিবার দুপুরে নিখোঁজ গৃহবধূর পিতা আব্দুল আউয়াল ভূঁইয়া বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জিডি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে এক গৃহবধূ তিন সন্তানসহ নিখোঁজের একটি জিডি পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে।

Ad
Ad

নিখোঁজ গৃহবধূর স্বামী আতাউর রহমান ভূঁইয়া জানান, রবিবার ২ জুন তার স্ত্রীসহ তিন কন্যাকে নিয়ে বাড়ি থেকে বিজয়নগর উপজেলার মিরাশানী (ভূঁইয়া বাড়ি) পিত্রালয়ে বেড়াতে যায়। ৭ জুন শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার স্ত্রী তিন কন্যাকে নিয়ে আখাউড়ায় আমাদের বাড়ির উদ্দেশ্যে ওই এলাকার পরিচিত অটোরিকশা যোগে বিজয়নগরের সিঙ্গারবিল বাজারে আসেন।

পরে এই অটোরিকশা থেকে নেমে অজ্ঞাত পরিচয় অন্য একটি অটোরিকশাতে উঠে। পরে সন্ধ্যা গড়িয়ে এলেও আমার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে না পৌঁছালে আমি আমার শ্বশুরকে ফোন করে জানতে পারি তারা সকালেই বাড়ির উদ্দেশ্য বেড়িয়ে এসেছেন। অপিরিচিত কোন অটোতে তারা উঠছেন এ বিষয়ে কিছু জানেন না এলাকার পরিচিত প্রথম অটো চালক।

তিনি আরও জানান, তখন আশপাশের আত্মীয়-স্বজন, হাসপাতালসহ সকল স্থানে খোঁজ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। তার সাথে কোন মোবাইল ফোনও নেই। অটো চালক সুমন বলেন, আমি তাদের বাড়ির সামনে থেকে সিঙ্গাবিল বাজার পর্যন্ত নিয়ে আসি। পরে আখাউড়া বাইপাস পর্যন্ত যাওয়ার জন্য অন্য একটি অটোরিকশায় তুলে দেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us