• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৯:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়া ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৫ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:২৯

কুতুবদিয়া ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় রাস্তা থেকে মোহাম্মদ তারেক (২৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৫ জুন বুধবার সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের মগলাল পাড়া এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

তারেক ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের মুছার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে। সে কুতুবদিয়া ধুরুং বাজারের ব্যবসায়ী।

জানা যায়, মঙ্গলবার রাতে ধুরংবাজার থেকে তার গ্যাসের দোকান বন্ধ করে দাওয়াতে যাবে বলে চলে যায়। পরে সে আর রাতে বাড়িতে যায়নি। সকালে একই ইউনিয়নের মগলাল পাড়া রাস্তার মাঝে তার মরদেহটি দেখতে পায় পথচারীরা। পরে আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়। তারা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us