• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৪৭:৩৯ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে জাল ভোট দেয়ার চেষ্টায় আটক ১

৫ জুন ২০২৪ বিকাল ০৪:৫৮:৪৬

ফুলবাড়ীতে জাল ভোট দেয়ার চেষ্টায় আটক ১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেতদীঘি ইউনিয়নের চৌরাইট মহেষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টায় সুলতান মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

এ সময়  সুলতান মোল্লার নিকট থেকে স্ক্যান করা ৬টি চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পাওয়া যায়।

জানা যায়, দুপুর ২টায় কেন্দ্রের বাহির থেকে ভিতরে প্রবেশ করার পূর্বে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

পরে তাকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট সোপর্দ করা হয়। আটক মোল্লা জানান, পার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্পের হাসানুর তাকে এই ব্যালট পেপার গুলি ধরিয়ে দেয়। সুলতান মোল্লা চৌরাইট আবাসনে বসবাস করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬








Follow Us