• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বদরগঞ্জে জাল ভোটারের ৬ মাসের কারাদণ্ড

৫ জুন ২০২৪ বিকাল ০৩:০০:০৮

বদরগঞ্জে জাল ভোটারের ৬ মাসের কারাদণ্ড

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে জাল ভোট দেওয়ার সময় আব্দুল হামিদ শাহর ছেলে মোস্তাফিজুর রহমান (৪২) কে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

৫ জুন বুধবার দুপুরে উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯নং ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

Ad
Ad

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন জানান, উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় আব্দুল হামিদ শাহর ছেলে মোস্তাফিজার রহমানকে এজেন্টরা চিহ্নিত করে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে জানান। খবর পেয়ে টহলরত ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় উপস্থিত হয়ে আটক জাল ভোটার মোস্তাফিজুর রহমানকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচার শেষে দণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাফিজার রহমানকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া যে কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদাই প্রস্তুত বলেও জানান থানার অফিসার ইনচার্জ আবুল হাসান কবির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us