• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাবেক মহিলা কমিশনারের বাসা থেকে গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার

৫ জুন ২০২৪ সকাল ১০:৪১:২৪

সাবেক মহিলা কমিশনারের বাসা থেকে গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কমিশনার দিলারা রহমানের বাসা থেকে গাড়ি চালক জগলু মিয়ার  (২৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৫ জুন বুধবার শহরের সৈয়ারপুর এলাকার থেকে সাবেক কমিশনার দিলারা রহমানের বাসা থেকে গাড়িচালকের মৃতদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

জগলু মিয়া মৌলিভীবাজার সদর উপজেলার চাঁদনী ইউনিয়নের বশিজোড়া গ্রামের মো. মোছাব্বির মিয়ার ছেলে।

মৌলভী বাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক মহিলা কমিশনার দিলারা রহমানের প্রাইভেট গাড়ির চালক জগলু সে বাসার তিন তলার জেনারেটারের পাশে রুমে থাকত। আজ বুধবার ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।  

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us