• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩০:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে দেশীয় মদসহ আপন ২ বোন আটক

৩১ মে ২০২৪ দুপুর ০২:২৩:১৬

রাজস্থলীতে দেশীয় মদসহ আপন ২ বোন আটক

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে লাভলী বেগম (২৯) এবং মুন্নি বেগম (১৬) নামের ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় তৈরি ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

Ad

৩০ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ৩নং বাঙ্গালহালিয়া ইউপির ডাকবাংলার পাঁকা রাস্তা সংলগ্ন শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের শরীরে স্কচটেপ টিয়ে বিশেষ কায়দায় বাঁধা থাকা অবস্থায় দেহ তল্লাশি করে এসব মদ জব্দ করেন নারী পুলিশ সদস্যরা।

Ad
Ad

আটকরা হলেন- লাভলী বেগম (২৯) এবং তাঁর ছোট বোন মোছা. মুন্নি বেগম (১৬)। তারা উভয়ই বান্দরবান জেলার আলিকদম উপজেলার নয়াপাড়া ৬নং ওয়ার্ডের আবুল কালামের কন্যা।

ওসি বলেন, আটকের সময় লাভলী বেগমের সাথে ১১ মাস বয়সের ছেলে সন্তান মো. তাহেরকে মানবিক কারণে মায়ের সাথে থানায় নিয়ে আসা হয়। এছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মোছা. মুন্নি বেগম (১৬) কেও আসামি করা হয়।

গ্রেফতার আসামি এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার ৩১ মে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us