• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৪:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

৩১ মে ২০২৪ দুপুর ১২:০৯:৫৯

লালপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে খাদ্যে ভেজাল দেওয়া আইসক্রিম ফ্যাক্টরিসহ ৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

৩০ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালপুর, গোপালপুর, ওয়ালিয়া ও অমৃতপাড়া বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালোনা করে এ জরিমানা করেন।

Ad
Ad

এবিষয়ে মেহেদী হাসান তানভীর বলেন, র‍্যাব-৫ (সিপিসি-২)-এর সহযোগিতায় উপজেলার লালপুর বাজারে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরিতে পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদনের অপরাধে ৫০ ধারায় ৮০ হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় উপজেলার অমৃতপাড়া বাজারে লতিফের গুড় আড়ৎকে ২৫ হাজার, গোপালপুর বাজারের জিহাদ দই ঘরকে ২৫ হাজার, ওয়ালিয়া বাজারের চৌধুরী ফুডকে ৫ হাজার টাকা ও বাগাতিপাড়ার দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us