• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

২৯ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯:২৮

শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ২৮ মে মঙ্গলবার রাতে শেরপুর শহরের উপকণ্ঠ খোয়ারপাড় লিখন হলের সম্মুখ থেকে তাকে আটক করা হয়।

Ad

আটক আলম শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উত্তর লঙ্গরপাড়া গ্রামের মো. আরজ আলীর ছেলে। 

Ad
Ad

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌর এলাকার উত্তর গৌরীপুর শ্রীবরদী শেরপুর সড়কের পুরাতন লিখন সিনেমা হল সংলগ্ন হলু মিয়ার পানের দোকানের সামনে থেকে ইউপি সদস্য আলম মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।

এ ব্যাপারে ডিবির উপ-পুলিশ পরিদর্শক এসআই শফিকুর রহমান জানায়, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us