• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে ২ সাংবাদিক লাঞ্চিত

২৮ মে ২০২৪ রাত ০৮:০৪:১৭

চৌহালীতে ২ সাংবাদিক লাঞ্চিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পর্যবেক্ষক কার্ড আনতে যাওয়ার পথে রবিউল নামে এক যুবকের হাতে লাঞ্চিত হয়েছেন দুই সাংবাদিক।

Ad

২৮ মে মঙ্গলবার সকালে উপজেলার কুর্কি বেবিস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। লাঞ্চিত সাংবাদিকরা হলেন, কালবেলা ও এশিয়ান টেলিভিশনের চৌহালী প্রতিনিধি ইমরান হোসেন আপন ও দৈনিক দেশবাংলার চৌহালী প্রতিনিধি আল ইমরান মনু।

Ad
Ad

অভিযুক্ত রবিউল চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই।  

সাংবাদিক ইমরান হোসেন আপন বলেন, আমরা দুজন উপজেলা নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য উপজেলা পরিষদে যাচ্ছিলাম। কুর্কি বেবিস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রবিউল আমাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে কলার টেনে ধরে এবং ঘার ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। এ সময় আমার সাথে থাকা আল ইমরান মনুকেও মারতে উদ্যত হন রবিউল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রবিউলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।  

চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, দুই সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us