• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

২৬ মে ২০২৪ সকাল ০৯:০১:৪৪

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ad

২৫ মে শনিবার দুপুর আড়ইটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

মৃত শিশুরা হলো শাখারিয়া গ্রামের মসজিদ পাড়ার আশরাফুল হকের মেয়ে তাবাসসুম (৬) এবং রাজু আহাম্মেদের মেয়ে রিতু (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।

মৃত শিশুর দাদা কাশেম মন্ডল বলেন, ‘পরিবারের সকলে দুপুর বেলা তিতুদহে আমার এক আত্মীয়র জানাযা শেষ করে বাড়ি আসি। বাড়ি ফিরে আসার পর অত্যধিক গরমের কারণে আমি বাড়ির পাশে পুকুর পাড়ে গিয়ে বসি। এসময় তাবাসসুম ও রিতু দুই বোন খাবার খেতে খেতে আমার কাছে এসে কিছুক্ষণ বসে খাবার খাওয়া শেষ করে একজন বসে থাকে আর একজন শুয়ে থাকে। একটু পর তারা বাড়ি চলে যায়। আধা ঘণ্টা পর তাদের কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে নিজাম খাঁ'র পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে আমি পুকুরে নেমে ওদের খুঁজতে থাকি। পরে তাদের মৃতদেহ খুঁজে পাই।

সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা বলেন, ‘খেলার সময় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুদের মরদেহ তাদের বাড়িতে রয়েছে।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এছাড়াও পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us