• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩১:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

২৪ মে ২০২৪ বিকাল ০৩:০০:২৩

সিলেটে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিকশা চাপায় রাফিয়া জান্নাত মাইশা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

২৪ মে শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া নয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা সিলাম ইউনিয়নের তেলিপাড়া এলাকার রিপন মিয়ার মেয়ে।

Ad
Ad

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দুই ঘণ্টা সিলেট সুলতানপুর সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা সড়কে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধ ও পলাতক চালককে গ্রেফতারের দাবি জানান। পরে মোগলাবাজার থানা পুলিশের আসামি গ্রেফতার ও সড়কে নাম্বার বিহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধের আশ্বাসে ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের অনুরোধে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাইশা তার দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হয়। হঠাৎ করে সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে মূল সড়কের পাশে বাড়ির রাস্তায় এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর গাড়ি রেখে তাৎক্ষণিক চালক পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us