• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৫:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরের দুটি উপজেলায় চলছে ভোটগ্রহণ

২১ মে ২০২৪ বিকাল ০৩:০৭:৪৮

ফরিদপুরের দুটি উপজেলায় চলছে ভোটগ্রহণ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে উপজেলার কেন্দ্রে গুলোতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Ad

২১ মে মঙ্গরবার সকালে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়ার পর সকাল ৮টা থেকে ভোট নেয়া শুরু হয়। সকালে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

Ad
Ad

ফরিদপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইয়াছিন কবির জানান, জেলার সালথা ও নগরকান্দা ২টি উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।

দুই উপজেলায় মোট ৪ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সালথায় ৫০টি ও নগরকান্দা উপজেলায় ৬৫টি কেন্দে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৬৬৫ জন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us