• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩২:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বজ্রপাতে শিশুর মৃত্যু

১৭ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭:৫৩

সিলেটে বজ্রপাতে শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো: সিলেটের জকিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

Ad

১৭ মে শুক্রবার দুপুর ১টায় জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামের মাসুক আহমেদের ছেলে রেদোয়ান আহমদ (১২)।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে বাবার সঙ্গে রেদোয়ান ও তার আরেক ভাই মিলে বাড়ির পাশে মাছ ধরতে যায়। এ সময় একটি বজ্রপাত রেদোয়ানের শরীরে আঘাত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিদুল হক সজল বলেন, পিতার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঐ শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us