• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মোরেলগঞ্জে শিকল বাধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, মা ভাই বোন আটক

১৩ মে ২০২৪ রাত ০৮:৪৪:৪২

মোরেলগঞ্জে শিকল বাধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, মা ভাই বোন আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আলম ফরাজি (৩৮) নামে এক যুবকের শিকল বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ মে সোমবার বেলা ২ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

Ad

আলম ফরাজি নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুর রব ফারাজির ছেলে। আলম ফরাজির স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

Ad
Ad

আলম ফরাজিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে এমন সন্দেহে পুলিশ তার মা রহিমা বেগম (৬৫), ভাই বাদশা ফরাজি (৪৫) ও বোন রেক্সনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আলমের মা রহিমা বেগম বলেন, তার ছেলে আলম ফরাজি দীর্ঘদিন ধরে মস্তিস্ক বিকৃতিজনিত রোগে ভূগছিল। পরিবারের সদস্যরা তাকে পায়ে সিকল দিয়ে বেঁধে রাখতো। রোববার দিবাগত রাত ১ টার দিকে আলমকে ঘরের পিছনে একটি গাছের সাথে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছিলো। আজ বেলা সাড়ে ১০টার দিকে দেখি সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখি সে মৃত। তার গলায় একটি দড়ি পেঁচানো ছিল।

খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। জিজ্ঞাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেওয়া হয়েছে।

মরদেহের পোস্টমর্টেম করানো হবে বলে জানান তিনি।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us