• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৭:৩৯ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

পাবনায় ৩ উপজেলায় চলছে ভোটগ্রহণ

৮ মে ২০২৪ দুপুর ১২:২৯:৪০

পাবনায় ৩ উপজেলায় চলছে ভোটগ্রহণ

পাবনা প্রতিনিধি: সারাদেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে। এই প্রথম ধাপে পাবনার তিন উপজেলাতেও চলছে ভোটগ্রহণ।

৮ মে বুধবার সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Ad
Ad

পাবনার তিনটি উপজেলা সুজানগর, সাঁথিয়া ও বেড়ায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

Ad

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে ১৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ১৪ জন‌ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন।

সুজানগর উপজেলায় মোট ১০ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাঁথিয়া উপেজলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বেড়া উপজেলায় মোট ১৭ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাঁথিয়া উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৯৩টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৮৫৬ জন আর মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪০৪ জন। তৃতীয় লিঙ্গ ১ জন।

বেড়া উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬৮টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৫২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৪১৮ জন এবং মহিলা ১ লাখ ১০ হাজার ৭ লাখ ৩৪ জন।

সুজানগর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৭২টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ১১৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৫ জন‌ এবং মহিলা ১ লাখ ১৮ হাজার ১১৩ জন। তৃতীয় লিঙ্গ ১ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২







Follow Us