• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

৫ মে ২০২৪ রাত ০৯:০৫:২৮

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মুরাদ বিশ্বাস (৫২) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। ৫ মে রোববার দুপুরে টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত মুরাদ বিশ্বাস উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের হাসান বিশ্বাসের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, রোববার শারীরিক প্রতিবন্ধী মুরাদ বিশ্বাস ট্রেন লাইনের পাশে ঘাস কাটছিল। লাঠি উপর ভর দিয়ে চলাচল করেন তিনি। দুইদিন ধরে স্ত্রীর সাথে ঝগড়া চলছিল নিহত ব্যক্তির। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ওই যুবক রোববার টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেটের পূর্ব পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিতে পারে। এ সময় ট্রেনে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, থানা পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সকল আইনি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us