• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে পরিক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

৩০ এপ্রিল ২০২৪ রাত ০৯:১৭:০৯

মানিকগঞ্জে পরিক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে পরিক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Ad

৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত কলেজ ছাত্রী অনামিকা ঘোষ (১৭)। সে ওই গ্রামের অজিত ঘোষের ছোট মেয়ে ও ঝিটকা খাজা রহমত আলী কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের মানবিক বিভাগের ছাত্রী ছিলো।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কলেজ থেকে বাসায় আসে অনামিকা। এসে কাউকে কিছু না বলে, তার রুমে চলে যায়। পরে দুপুর ২টার দিকে তাকে খাবারের জন্য ডাকাডাকি করলে, কোন সাড়া শব্দ না পেয়ে। পরিবারের লোকজন ঘরের দরজা ধাক্কা দিয়ে, রুমের ভেতর গলায় ওড়না দিয়ে ধর্ণায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে, ঘরের ধর্ণা থেকে অনামিকাকে উদ্ধার করে।

রুমের মধ্যে একটা খাতায় তারা চিরকুট দেখতে পায়। যাতে লেখা ছিলো, ‘কলেজে রেজাল্ট দিছে। আমি ফেল করেছি। তাই আমি আর বাঁচতে পারলাম না।’

নিহতের জেঠাতো দাদা সজীব ঘোষ বলেন, দুইটার দিকে বাসা থেকে আমাকে কল দিয়ে ঘটনা জানিয়ে। ডাক্তার নিয়ে আসতে বলে। ডাক্তার আনতে আনতে অনামিকার মৃত্যু হয়। এছাড়া তার মৃত্যু পরিক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে ঘটেছে বলেও জানান তিনি।

তবে নিহতের সহপাঠীরা জানান, দুই মাস আগে তাদের কলেজের অর্ধ-বার্ষিক পরিক্ষার রেজাল্ট দিয়েছে। তাই এই মৃত্যু নিয়ে একটা ধোয়াশার সৃষ্টি হয়েছে। এবিষয়ে এলাকাবাসী সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নূর এ আলম জানান, আত্মহত্যার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us