• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫৪:৪৭ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় হিট স্ট্রোকে সৌদি প্রবাসীর মৃত্যু

৩০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৪২:১১

নলডাঙ্গায় হিট স্ট্রোকে সৌদি প্রবাসীর মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ভুট্টার জমিতে কাজ করার সময় হিট স্ট্রোকে সৌদি প্রবাসী খায়রুল ইসলাম (৫০) নামের এক জনের মৃত্যু হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার খাজুরা উজানপাড়া এলাকা এ ঘটনা ঘটে।

খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হেসেন বলেন, খায়রুল ইসলাম সৌদি থাকতেন। ছুটিতে বাড়ি এসে ভুট্টার জমিতে কাজে গিয়েছিলেন। সেখানেই হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিকদের সাথে তার ভুট্টার জমিতে কাজ করছিলেন খায়রুল ইসলাম। বেলা ১১টার দিকে গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় কাজে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে খাজুরা বাজারে আনলে তার মৃত্যু হয়।

হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন ডা: মশিউর রহমান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬


Follow Us