• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৩:০৬ (09-May-2026)
  • - ৩৩° সে:

লালপুরে হিট স্ট্রোকে ১ জনের মৃত্যু

৩০ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৫৪:৫১

লালপুরে হিট স্ট্রোকে ১ জনের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে হিট স্ট্রোকে রেজাউল করিম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক তার হিট স্ট্রোকে মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

২৯ এপ্রিল সোমবার দুপুর ২টার দিকে উপজেলা মোড়দহ এলাকায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। রেজাউল করিম একই গ্রামের ইসাহাক আলীর ছেলে।

Ad
Ad

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল সোমবার সকালে রেজাউল করিম পার্শ্ববর্তী রাজশাহীর বাঘায় তার মেয়ের বাড়িতে যান। সেখানে দুপুরের খাওয়া-দাওয়া সেরে বিকেল তিনটার দিকে বাড়িতে ফিরে আসেন। এ সময় তিনি প্রচণ্ড তৃষ্ণাবোধ করেন। পরিবারের লোকজন তাকে শরবত এবং প্রচুর পানি পান করতে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি পবিত্র কালেমা পাঠ করতে করতেই মারা যান।

Ad

পরিবারের সদস্যরা আরও জানান, প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। প্রচুর পানি ও শরবত পান করেন তিনি। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, নাটোরে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫° সেলসিয়াস রেকর্ড করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭




Follow Us